কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

কামরাঙ্গীরচরে লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার অসীম। ছবি : কালবেলা
কামরাঙ্গীরচরে লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার অসীম। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন। ভোটার হওয়ার ক্ষেত্রে যে সব শর্ত পূরণ করতে হয় তিনি তা না করে মিথ্যার আশ্রয় নিয়েছেন। রাজনীতি শুরুর সময়েই যারা মিথ্যা আর ছলচাতুরীর আশ্রয় নেয় তাদের দ্বারা আর যাই হোক দেশ বা জনগণের কল্যাণ সম্ভব নয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে লিফলেট বিতরণ ও গনসংযোগকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে সরকারি নানান সু্যোগ সুবিধা নিচ্ছেন, সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায় উন্নয়নমুলক কাজ নিয়ে বৈষম্য করছেন তাদেরকে দেশবাসী ক্ষমা করবে না। অন্তরে বৈষম্য লালন করে জুলাই আগস্টের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, যেসব উপদেষ্টা রাজনীতি বা নির্বাচন করতে চান তাদের অনতিবিলম্বে পদ থেকে অব্যাহতি দিতে হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X