কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবলেট নিয়ে শিশুকেই অপহরণ, যেভাবে ধরল পুলিশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমে শিশু আছে এমন বাড়িতে সাবলেট হিসেবে ওঠেন তারা। এরপর শিশুর সঙ্গে সখ্য গড়ে সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে করেন অপহরণ। শিশুকে অপহরণের পর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। টাকা না দিতে চাইলে নির্যাতনের পাশাপাশি হত্যার হুমকিও দেন।

সম্প্রতি কামরাঙ্গীরচরে এমন এক কায়দায়তেই শিশু অপহরণ করেন ফয়সাল ও কাকলী দম্পতি। মঙ্গলবার (২১ অক্টোবর) এই দম্পতিকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

জানা যায়, গত ১৯ অক্টোবর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকার একটি বাসা থেকে চার বছর বয়সী শিশু আব্দুল হাদি নূর নিখোঁজ হয়। দুপুরে ঘুম থেকে উঠে নূরের মা দেখেন, সন্তান পাশে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন, পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। তাদের ফোনে যোগাযোগ করলে তারা জানান, শিশুটি তাদের কাছে আছে। তবে কিছুক্ষণ পরই তাদের ফোন বন্ধ হয়ে যায়।

স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই দম্পতি শিশুটিকে নিয়ে বাসা থেকে পালিয়ে যাচ্ছেন। আশপাশে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিশুর মায়ের ইমো নম্বরে পাঠানো একটি ম্যাসেজ পাঠান সেই দম্পতি। ম্যাসেজে জানানো হয়, নূরকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফিরে পেতে মুক্তিপণ দিতে হবে ১ লাখ টাকা।

শিশুর মা গণমাধ্যমে বলেন, অপহরণকারীরা ইমোতে শুধু ম্যাসেজে কথা বলছিল, কিন্তু ফোন ধরছিল না। তারা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, না দিলে ছেলেকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ারও হুমকি দেয়।

কোনো উপায় খুঁজে না পেয়ে পরিবারটি প্রথমে অপহরণকারীদের কাছে ৫ হাজার টাকা পাঠায়। এরপর শিশুকে না পেয়ে তারা পুলিশে অভিযোগ করেন। দুই দিন ধরে চেষ্টার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। সেখান থেকে ফয়সাল ও কাকলী দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ, সেই সঙ্গে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় নূরকে।

জানা যায়, দম্পতিটি ১৫ দিন আগে আলীনগরের ওই বাসায় সাবলেট হিসেবে ওঠে এবং নূরের সঙ্গে সখ্য গড়ে তোলে। পরে শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়।

ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন জানায়, এই দম্পতি নিয়মিত বিভিন্ন আবাসিক হোটেলে ভাড়া থাকত এবং সেখান থেকেই পরবর্তী টার্গেট নির্ধারণ করত। এরপর কোনো বাসায় সাবলেট হিসেবে উঠে শিশু অপহরণ করে হোটেলে আটকে রাখত। মুক্তিপণ না পেলে শিশু বিক্রিরও অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, অপহরণকারীদের কাছে ১৫-২০টি সিম পাওয়া গেছে। এগুলোর একটিও তাদের রেগুলার ব্যবহারের সিম নয়। তারা মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত কিনা, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, সাবলেট দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়াদের পরিচয়পত্র যাচাই এবং তাদের পেশা ও উৎস যাচাই করা জরুরি, যাতে এই ধরনের অপরাধ থেকে পরিবারগুলো সুরক্ষিত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X