কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় খাস কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ জোহর জামিয়া মাদানিয়া বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার চুক্তি ও তাদের কার্যালয় বন্ধের দাবি, প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে পিলখানা ও শাপলা চত্বরের ইতিহাস উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ ও আগামী ৪ অক্টোবর রাজধানীতে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এ ছাড়া সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

হেফাজতের মহাসচিব শায়খ সাজিদুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের খাস কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, আগামী ৪ অক্টোবরের প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের প্রতিনিধি, দায়িত্বশীল ও নেতারা অংশ নেবেন। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন, কেন্দ্রীয় নীতিমালা পর্যালোচনা এবং নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন, এই প্রতিনিধি সম্মেলন হেফাজতের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশব্যাপী দাওয়াতি ও তালিমি কার্যক্রমকে নতুন গতি দেবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X