কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১১

আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটককৃতরা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটককৃতরা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৫-২০ জন যুবক ব্যানার হাতে হঠাৎ মিছিলে যোগ দেন। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করেছে।

তিনি বলেন, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত ও বিতর্কিত শিল্পপতি, স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা থানার এক মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রিপন মুন্সির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতার বাসিন্দা। নিজ এলাকায় তার বিরুদ্ধে জমি দখলেরও অভিযোগ রয়েছে। তবে তিনি গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে ঢাকায় বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (মতিঝিল) দৈনিক কালবেলাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার বাড্ডা থানায় আজিজুল হক নামের এক গার্মেন্টস শ্রমিক বাদী হয়ে রিপন মুন্সিকে ২০ নম্বর আসামি করে এ বছরের ৩ মার্চ মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X