জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

নকল ছাপাখানা। ছবি : কালবেলা
নকল ছাপাখানা। ছবি : কালবেলা

রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানার সন্ধান করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকা সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এদিন উদ্ধার কার্যক্রম ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি বলেন, ‘এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই–সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই অবৈধভাবে ছাপানো হচ্ছিল, একটি বাইন্ডিং কারখানায় এটা ধরা পড়ে।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, ‘পুস্তক সমিতির জন্য এটা লজ্জাজনক ঘটনা। সরকারকে সব সময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সব সময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটা চক্রী মহল এই ধরনের কুচক্রী কাজে নেমেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সব সময় সরকারকে সহযোগিতা করবে।’

সার্বিক বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেটের নিকট শুক্রবার (১০ অক্টোবর) উপস্থাপন করা হবে আসামিদের। ওই ছাপাখানায় প্রায় ৫ হাজার নকল বই ছাপা হচ্ছিল। কারখানার মালিক পলাতক আছে। তদন্ত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X