কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

ককটেল। ছবি : সংগৃহীত
ককটেল। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পর পর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে।

এর আগে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ ছাড়া বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়। পুলিশ বলছে, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে নিচে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X