সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিংড়ায় বিশেষ দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের সিংড়ায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের সিংড়ায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাটোরের সিংড়া উপজেলায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার দমদমা আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ঢাবি বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এনায়েত করিম রাঙার উদ্যোগে এ অনুষ্ঠানে দমদমা আল জামিয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মোহতামিম হোসাইন আহমদের সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে বিশেষ দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয়।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সহ-প্রচার সম্পাদক রায়হান আহমেদ, সিংড়া পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি এনামুল হক মনির, শ্রমিক দলের সহসভাপতি মুকুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

মাহফিলে নাটোর-৩ সিংড়া আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এনায়েত করিম রাঙা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার রোগমুক্তি কামনায় আল্লাহর দরবারে সবার আন্তরিক প্রার্থনা অব্যাহত থাকবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X