কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশের ব্যারিকেড। ছবি : কালবেলা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশের ব্যারিকেড। ছবি : কালবেলা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রবেশমুখে ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা। এ ছাড়া হাসপাতালের সামনে নতুন করে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

সোমবার (১ নভেম্বর) রাতে ব্যারিকেড বসিয়ে এ নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার রাতভর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান।

এ ছাড়াও রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাসপাতাল থেকে ফিরে খোকন বলেন, ডাক্তার জাহিদ পুরো বিষয়ে ব্রিফ করবেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যা ছড়াচ্ছে তার থেকে ভালো আছে বলে মনে হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X