কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নভেম্বরে আড়াই লাখ ব্যানার-পোস্টার অপসারণ করেছে ডিএনসিসি

নভেম্বরে আড়াই লাখ ব্যানার-ফেস্টুন-পোস্টার অপসারণ করেছে ডিএনসিসি
ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগর ভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক বিভাগীয় পর্যালচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

এ সময় মোহাম্মদ এজাজ বলেন, আমরা গত এক মাসে শুধু প্রধান সড়ক, রাজপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে এ বিপুলসংখ্যক ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছি। বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুনের পরিমাণ আরও বেশি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, অপসারণ করা ব্যানার ফেস্টুনের ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ও ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের।

ডিএনসিসি প্রশাসক দূষণকারীদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। নগরবাসীর কেউই এমন ভিজ্যুয়াল দূষণকে ভালোভাবে নিচ্ছেন না।

একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক ঢাকা গড়তে রাজনৈতিক নেতা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, আপনারা এ ধরনের অবৈধ প্রচারণা থেকে বিরত থাকবেন। আপনাদের অনুসারী বা সংশ্লিষ্টদেরও নসিহত করবেন।

প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ৬৫ হাজার ১৫০টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এ ছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার, অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।

ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নগর পরিচ্ছন্নতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X