কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। ছবি : সংগৃহীত

পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয় তেমনি মনের দূষণও নিজের ও অন্যের কষ্টের কারণ হয়। ব্যক্তির মন যদি ভালো থাকে তাহলে পরিবার, সমাজসহ সারা বিশ্বই ভালো থাকে। যুগ যুগ ধরে মন ভালো রাখার সে কাজটিই করছে মেডিটেশন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এমন বার্তা নিয়ে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। বাংলাদেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন দিবসটি আয়োজনের উদ্যোগ নেয়।

অনুষ্ঠান শুরু হয় সকাল ৭টায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শান্তিপ্রিয় মানুষ। এসময় প্রেস ক্লাব প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মিলিত কণ্ঠে সবাই মিলে ভালো থাকার প্রত্যয়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত সবাই মেডিটেশনের মাধ্যমে নীরবে ডুব দেন নিজের ভেতর।

অনুষ্ঠানে এক অডিওবার্তায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী।

বৈজ্ঞানিক মেডিটেশন পদ্ধতি কোয়ান্টাম মেথড-এর উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক অনুষ্ঠানে এক অডিওবার্তায় বলেন, কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে, মন ভালো তো সব ভালো। ২০২৪ সালে জাতিসংঘ ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করলে সারা পৃথিবীর মেডিটেশন চর্চাকারীদের মতো বাংলাদেশের মেডিটেশনপ্রেমীদের অন্তরেও বয়ে যায় এক আনন্দানুরণন। কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে। সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চা নতুন গুরুত্ব লাভ করে।

আলোচনায় উঠে আসে বর্তমান ডিজিটাল জীবনের উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ট্রমা, ভয়, অনিশ্চয়তা ও তা থেকে সৃষ্ট মনোদৈহিক রোগের কথা। জানানো হয়, এ থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন। মেডিটেশনের বাণী তাই বিশ্বের প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে মেডিটেশন চর্চার অনুভূতি বর্ণনা করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি-র সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং স্কলাস্টিকা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাহিদা রহমান।

ঘণ্টাব্যাপী এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্বসহ নানা পেশার মানুষ। রাজধানী ছাড়াও দেশ-বিদেশের নানা স্থানে একযোগে উদ্‌যাপিত হয় দিবসটি। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশব্যাপী উল্লেখযোগ্য শতাধিক স্থানে একই সময়ে মেডিটেশনে আত্মনিমগ্ন হন শান্তিপ্রিয় শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ। যারা বিশ্বাস করেন, মন ভালো তো সব ভালো। বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও আরও মানুষ যুক্ত হোক ভালো থাকার এই মিছিলে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, প্রকাশ্যে এলো অস্ত্রধারীর ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X