কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আজ রাজধানীর কোথায় কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। এখানে প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও বহু সংগঠন নানা কর্মসূচি পালন করে। আবার সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও মন্ত্রণালয় নানান কর্মসূচি বাস্তবায়ন করে।

সোমবার (২২ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপি

সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান। বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পিআইবি মিলনায়তন বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টায় মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ১টায় মোহাম্মদপুরের ২/২১ ব্লক -বি বাবর রোডে আমরা বিএনপি পরিবার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

জামায়াতে ইসলামী সোমবার বিকেল ৪টায় মনিপুর উচ্চ বিদ্যালয়, ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

এনসিপি সোমবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনার অফিস থেকে ঢাকা-১৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী নাসিরদ্দিন পাটওয়ারীর পক্ষে উত্তরার স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

ইনকিলাব মঞ্চ সোমবার দুপুর ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গণসংহতি আন্দোলন দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ড, ময়মনসিংহে শ্রমিক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে মেরে লাশ পুড়িয়ে ফেলা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকারের কর্মসূচি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ৬৪ জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন। বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি

দুপুর দেড়টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নেগোসিয়েশন বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিএনএসিডব্লিউসির কর্মসূচি সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের এএফডি মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুর ১২টায় ঢাবির উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন, কারিগরি মূল্যায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রিহ্যাবের কর্মসূচি দুপুর ১২টায় সিরডাপ মিলনায়তনে রিহ্যাব ফেয়ার ২০২৫ উপলক্ষ্যে রিহ্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১০

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১১

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১২

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৩

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৪

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৫

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৬

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৭

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৮

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৯

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

২০
X