কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের পোস্টার প্রদর্শনী

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক তিন দিনব্যাপী পোস্টার প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গুলশানে নগর ভবনে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমাদের দেশের জন্মের মাস। এ মাসে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি, যে মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্ন নিয়ে ভাবতে পারি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা সময় নানান ন্যারেটিভ দেখা যায়। তবে মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ও সামরিক সংগ্রামের প্রকৃত চিত্র বুঝতে হলে সে সময়ের দেয়ালজুড়ে থাকা পোস্টারগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি।

মোহাম্মদ এজাজ বলেন, আমাদের নগর ভবনে যারা আসবেন, তারা এই ঐতিহাসিক পোস্টারগুলো দেখতে পারবেন। আপনাদের মনে আছে, জুলাই মাসে দেয়াল লিখন ও পোস্টারের কী ধরনের ইমপ্যাক্ট ছিল ফ্যাসিস্ট রেজিমকে ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ে এই পোস্টারগুলো মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সাহস জোগাত।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঐতিহাসিক পোস্টার প্রদর্শিত হচ্ছে, যা মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রাম, চেতনা ও প্রেরণাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X