কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আব্দুস সোবহানের স্মরণে দোয়া মাহফিল

আব্দুস সোবহানের স্মরণে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
আব্দুস সোবহানের স্মরণে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা ওয়াজেদ কামাল।

স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব বদিউল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা. মজিবর রহমান, প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর ও মরহুমের জামাতা সাব্বির।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. রুহুল আমিন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X