কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হক। ছবি : কালবেলা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হক। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২০ মঙ্গলবার) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্র জানিয়েছে।

সাবেক এই জনপ্রতিনিধির বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে নানা ধরনের জালিয়াতিরও অভিযোগ রয়েছে।

জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

পুলিশ জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে সৎ ভাইদের সম্পত্তি দখল করার মতো অভিযোগও রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, জাহেদুল হকের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের মামলাগুলো যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, জাহেদুল হকের বিরুদ্ধে চট্টগ্রামের পশ্চিম শাকপুরা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার ১৫ কোটি টাকা আত্মসাৎ এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তার সৎভাই নেছারুল হক। তারা সাবেক এই জনপ্রতিনিধির হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনও করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও কারচুপির অভিযোগ উঠেছিল।

এদিকে ২০২৫ সালের ৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে জাহেদুল হকের উপস্থিতির খবের অনুষ্ঠানস্থল ঘেরাও করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয় লোকজন। এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে পরের দিনই বিদেশে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন।

চট্টগ্রামের পুলিশ সূত্র জানায়, জাহেদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি। রাজধানীর ধানমন্ডি থানায়ও তার রিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের আদালতে মামলা রয়েছে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X