কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ঢাকার বাতাসের মান ছিল ২১২ এবং বিশ্বের দূষিত শহরের তালিকায় ২ নম্বরে। তবে ঢাকার মোট মানের চেয়ে অনেক বেশি দূষিত ছিল রাজধানীর কিছু এলাকা।

একিউআইয়ের মান অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়; এমন পরিস্থিতি সবার জন্য স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে পারে। এছাড়া একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে পুরো ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। তবে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকে।

বৃহস্পতিবার সকালে একটি এলাকার বায়ুমান ৬০০ পার হয়ে গেছে। বায়ুর মান ৩০০ পার হওয়া এলাকার সংখ্যা ৬। ভয়ানক দূষণ আছে এসব এলাকায়। এসব এলাকায় যেতে বা যারা এসব এলাকায় থাকছেন, তাদের অবশ্যই মাস্ক পরাসহ কিছু নিয়ম মেনে চলতে হবে। পুরো নগরীর বায়ুই আজ ‘খুব অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে শীর্ষে ছিল মিরপুরের সাগুফতা এলাকা। এ এলাকার বায়ুমান ৬০৭। এরপর যথাক্রমে আছে দক্ষিণ পল্লবী (৬০৩), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (৫৯৮), ইস্টার্ন হাউজিং (৫১৯), গুলশান লেক পার্ক (৫১৬) এবং গুলশানের বে’জ এইজ ওয়াটার (৩১৬)।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X