কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানে।

বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় অংশ নেবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় হাইটেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা।

দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ‘জুলাই আগস্ট-২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ রিকশা, ভ্যান, অটোচালকদের পরিবারবর্গ ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় গুলশানে লেকশোর গ্র্যান্ড-এ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বিশেষ সংলাপ ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর কর্মসূচি

দুপুর সোয়া ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

জামায়াতে ইসলামীর কর্মসূচি

দুপুর ২টায় ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের সিন্ধুরপুর হলে আলেম-উলামা, ইমাম-খতিবদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কালবেলা/এসআই/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X