কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

‘মায়ের ডাক’ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নেতারা। ছবি : কালবেলা
‘মায়ের ডাক’ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে নেতারা। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে ‘মায়ের ডাক’ সংগঠন।

সোমবার (১৬ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান কার্যালয়ে মোট ৫৫টি পরিবারের হাতে এ ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া সানজিদা ইসলাম তুলি।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। ঢাকা মহানগর উত্তরের চারজন জনপ্রতিনিধি- শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, সানজিদা ইসলাম তুলি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। তবে এবার আমরা সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছি যাতে আপনাদের সাথে কিছুটা সময় কাটানো যায় এবং আমাদের পক্ষ থেকে সামান্য ভালোবাসার উপহার পৌঁছে দেওয়া যায়।

প্রতিমন্ত্রী শহীদ ও গুম হওয়া পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-দুর্দশার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। বিগত ১৭ বছরের গুম, খুন এবং নির্যাতনের শিকার পরিবারসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।

সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে। ইমাম-খতিবদের ভাতা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত পদক্ষেপগুলো এরই অংশ।

তিনি আরও জানান, শহীদ ও গুম হওয়া পরিবারের সন্তানদের স্থায়ী কর্মসংস্থান এবং সন্তানদের চাকরির ব্যবস্থা করার বিষয়ে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কোনো চাকরির বিজ্ঞপ্তি হলে গুম ও শহীদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য মন্ত্রণালয়েও চাকরির ক্ষেত্রে এ পরিবারগুলোর জন্য জোরালো সুপারিশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আমিনুল হক বলেন, ‘আপনারা নিজেদের কখনো একা ভাববেন না। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়েই পাশে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদের মঙ্গলের জন্য কাজ করছে এবং খুব দ্রুতই আপনাদের জন্য নেওয়া স্থায়ী কর্মপরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারাও শোকসন্তপ্ত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X