কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিগত সরকারের অসাবধানতার কারণে হামের সমস্যা সৃষ্টি হয়েছে : ডিএসসিসি প্রশাসক

বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিগত সরকারের অসাবধানতার কারণে হামের এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

রোববার (১২ এপ্রিল) সকালে নগর ভবনের অডিটরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, হঠাৎ করে এই বিষয়টি (হামের প্রাদুর্ভাব) এসেছে এমন কথা নয়। বিগত সরকারের অসাবধানতার কারণে আজ এই সমস্যা সৃষ্টি হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা সিটি করপোরেশনের দায়িত্বে থেকে অনেক কিছু ফেস করছি। মাঝখানে তারা (বিগত সরকার) অনেক সময় কাটিয়েছে। সেই সময়ে ঠিক কাজটা যদি করত, তাহলে আজ নতুন সরকারের উপর এ ধরনের চাপ পড়ত না।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যে বলিষ্ঠ ভুমিকা পালন করছে, কিন্তু বিরোধী দল চেয়েছে এটা মারাত্মক আকারে ধারণ করুক। কিন্তু, তাদের (প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী) সাহসী ভূমিকার কারণে তারা এটাকে (হাম) সঙ্গে সঙ্গে ধরতে পেরেছেন এবং রোধ করতে সক্ষম হয়েছেন। এটা (হাম) একটি জাতীয় সমস্যা।

তিনি আরও বলেন, আজকের এই সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলিষ্ঠতার সঙ্গে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা আশা করি, আজ শুধু হাম নয়, রাষ্ট্রের আরও যেসব সমস্যা আছে, সব সমস্যা মোকাবিলা করা সরকারের দায়িত্ব।

আব্দুস সালাম আরও বলেন, দেশকে আরও সমস্যায় কীভাবে ফেলা যায়, এর জন্য কিছু শক্তি চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতে কোনো সমস্যা এলে, আমরা সবাই মোকাবিলা করব।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১১

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১২

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৩

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৫

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৬

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৭

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৮

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৯

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

২০
X