মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাত পোহালেই হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

রাত পোহালেই হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’। ছবি : সংগৃহীত
রাত পোহালেই হাতিরঝিলে শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে আগামীকাল শনিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ এর দ্বিতীয় সিজন। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এই আয়োজনে এবারও টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

আয়োজকরা জানিয়েছেন, শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে। বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত এক হাজারের বেশি রানার অংশ নিচ্ছেন এই আয়োজনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ইভেন্টটি আয়োজনের বিষয়ে গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’-এর সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন এটিজেএফবির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব। অনুষ্ঠানে এবারের রানের লগো ও জার্সি উন্মোচন করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন- রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম, নভোএয়ারের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সোহেল মজিদ।

আয়োজক সংগঠন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার জানান, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে।

তিনি আরও বলেন, এর আগে এটিজেএফবি দেশের পর্যটন শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো এ রান আয়োজন হচ্ছে।

‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’-এ অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া ও ডা. নাসরীন আক্তার শিমু। ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন বাবলী ইয়াসমিন ও সালেহীন। গেস্ট রানার হিসেবে থাকছেন ফুটবলার মামুনুল ইসলাম মামুন, জান্নাতুল ফেরদৌস মিতু ও আতিকুর রহমান।

মেগা এই আয়োজনটির সহযোগিতায় রয়েছে- ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ারএস্ট্রা, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, ভারতের মানিপাল হসপিটালস, সেভেন রিংস সিমেন্ট, আমেরিকান টুরিস্টার, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, টোয়াব, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বিউটিফুল বাংলাদেশ রানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এভিয়েশন এক্সপ্রেস।

রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন জানান, গত বছরও আমরা এই আয়োজনে সম্পৃক্ত ছিলাম। আমরা চাই আয়োজকরা আগামী বছর আন্তর্জাতিক রান আয়োজন করবেন। ভবিষ্যতেও রিদম গ্রুপ এই আয়োজনের সঙ্গে থাকবে।

স্পন্সরের পাশাপাশি রিদম গ্রুপ র‌্যাফেল ড্র’র জন্য ঢাকা–রোম–ঢাকা, ঢাকা–দিল্লি–ঢাকা রুটের এয়ার টিকিটসহ বিভিন্ন উপহারও ঘোষণা করেন।

বিউটিফুল বাংলাদেশ রানের অন্যতম স্পন্সর ইউএস-বাংলার এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, এবারের রানে বিজয়ীদের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করছে তাদের প্রতিষ্ঠান।

বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন বলেন, বিজয়ীদের পাশাপাশি রানে অংশ নেওয়া সবার মধ্যে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X