কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

ওমান উপকূলের কাছে গালফ অব ওমানে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার এম/টি সেত্তেবেলোয় মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

নিহত দুই নাবিক হলেন— আদিত্য শর্মা এবং শিবানন্দ চৌরাসিয়া। ট্যাঙ্কারটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ এখনো নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৪ ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেসন মিকসকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং নিখোঁজ নাবিকদের সন্ধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সেন্টকম দাবি করেছে, তারা নির্ভুল হামলা চালিয়ে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ অকার্যকর করে দেয়। তাদের অভিযোগ, জাহাজটি ইরানি তেল বহন করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছিল।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারত সরকার এ ধরনের হামলাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পেতে পারেন যারা

বাজেট ২০২৬-২৭ / ধনীদের ওপর বাড়ছে করের চাপ, ৩ কোটির বেশি আয়ে কর ৩৫ শতাংশ

মিয়ানমারে মার্কিন কূটনীতিকের রহস্যজনক মৃত্যু, আটক থাই নারী

স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ

বাজেটে ব্যবসা শুরু-পরিচালয় বড় সংস্কার, ৭ দিনে মিলবে লাইসেন্স 

পবিত্র কোরআনে বাজেটের ধারণা

মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

১০

বাজেট ২০২৬-২৭ / স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা

১১

বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা

১২

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

১৩

রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

১৪

বাজেটে দুই পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১৫

বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

১৬

ধর্ষকের ভয়ে বাড়িছাড়া ভুক্তভোগী, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামি

১৭

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের অভিনব উল্লাস

১৮

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

১৯

বাজেট ২০২৬-২৭ / সিগারেটের দাম বাড়ছে, প্রথমবার করের আওতায় নিকোটিন পাউচ

২০
X