কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আরেক বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে আরেকটি বাসে আগুন। ছবি : কালবেলা
রাজধানীর গুলিস্তানে আরেকটি বাসে আগুন। ছবি : কালবেলা

পরপর তিনটি বাসে আগুন লাগানোর ঘটনার পর এবার রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) রাত ১০টার পর গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এর আগে রাজধানীর তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।

তিনটি এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X