কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

চীনে উচ্চশিক্ষার জন্য যাওয়া হলো না জাহিদের

মো. জাহিদ হাসান। পুরোনো ছবি
মো. জাহিদ হাসান। পুরোনো ছবি

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মো. জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। আগস্টে তার উচ্চশিক্ষার জন্য চীনে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তার বাবার নাম মো. মোদাস্বের আলী। ঢাকায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। তারা তিন ভাই ও এক বোন।

জাহিদের ভাই মো. ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে অনলাইনে ক্লাস করতেন। আজ (বৃহস্পতিবার) আমরা পুলিশ প্লাজায় কেনাকাটা শেষে বাড়ি ফিরব সে সময় একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X