কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বড় দায়রা শরীফের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে উত্তরাধীকার দাবি করা ফারজানা হক লিমা। ছবি : কালবেলা
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে উত্তরাধীকার দাবি করা ফারজানা হক লিমা। ছবি : কালবেলা

রাজধানীর আজিমপুর বড় দায়রা শরীফের উত্তরাধিকার দাবিদার ফারজানা হক লিমা নামে এক নারীকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দুই সন্তানকে নিয়ে সম্পত্তির অধিকার ফিরে পেতে এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

বুধবার (১৫ মে) দুপুরে এক সংবাদ সম্মেলন করে ফারজানা হক এই অভিযোগ করেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) ওই সংবাদ সম্মেলন হয়।

ওই সময়ে তার দুই সন্তান সৈয়দ শাহ ফারহাদ উল্লাহ ইয়াসিন (১৫) ও সৈয়দা তানজিয়া বেগম ত্রশী (২১) উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ফারজানা হক বলেন, আজিমপুর বড় দায়রা শরীফের মোতয়াল্লী তার শ্বশুর মৃত সৈয়দ শাহ ফজলুল্লাহ’র চার ছেলে ও দুই মেয়ে। তার মধ্যে ফারজানার স্বামী মৃত সৈয়দ শাহ বারাতুল্লাহ রজতুলা ওরফে তানভির। তানভীরের চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের কোনো সন্তান নেই। শুধু তানভীর-ফারজানা দম্পতির এক পুত্র সন্তান শাহ ফারহাদ রয়েছে। যা কোনোভাবেই মানতে পারছেন না ওই নারীর ভাসুর ও ননদরা। এজন্য সম্পত্তি থেকে বিতাড়িত করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছেন তারা।

ফারজানা বলেন, আমার স্বামী তানভীর মারা যাওয়ার পর দুই এতিম সন্তানসহ আমার ওপর নির্যাতন শুরু করে ভাসুর ও ননদেরা। আমি বিচারের জন্য মামলা দায়েরসহ বিভিন্ন দফতরে আবেদন করে। পরে ডিএমপি কমিশনার লালবাগ বিভাগের তৎকালীন ডিসিকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। ডিসি ওই এলাকার সহকারী কমিশনারকে দিয়ে তদন্ত করে আমার অভিযোগের সত্যতা পান। এরপর বাড়িসহ অন্যান্য বিষয়ে আমাদের প্রাপ্য বুঝিয়ে দেন।

গত ১০ মাস সেভাবেই চলছিলো উল্লেখ করে ওই নারী বলেন, কিন্তু ওই পুলিশ কর্মকর্তারা বদলী হয়ে গেলে ফের আমাদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু হয়। ২৯ এপ্রিল ভাসুর-ননদ ও তাদের ভাড়া করা সন্ত্রাসীরা তাকে মারধর করে বাড়ি ছাড়া করেন। ওই সময়ে লালবাগ থানার এসআই রাজীব উপস্থিত ছিলেন। আদালতে মামলা চলমান থাকার পরও তারা এতিম দুই সন্তানসহ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। স্বামীর অবর্তমানে যে বাড়ি ভাড়ার টাকা দিয়ে সংসার চালাতাম, পুলিশের সহযোগিতায় সেই ভাড়া বন্ধ করে দিয়েছে আসামীরা। এখন স্কুল-ইউনিভার্সিটি পড়ুয়া দুই সন্তান নিয়ে আমি দ্বারে দ্বারে ঘুরছি।

ফারজানা হক তার প্রাপ্য দাবি করে বলেন, আসামীরা আমাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X