মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

৫০তম বিসিএসের প্রিলি আজ

কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা। ছবি : সংগৃহীত
কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রার্থীরা। ছবি : সংগৃহীত

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হচ্ছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনা ও দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাসের কারণে পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে সময় লাগতে পারে। তাই সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পর কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না।

কমিশন আরও জানায়, পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ সামগ্রী, গহনা, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে।

এ ছাড়া পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানে কোনো আবরণ ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগে থেকেই কমিশনের অনুমতি নিতে হবে।

পিএসসি সতর্ক করে জানিয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি বিসিএস বিধিমালা ও পিএসসি আইন অনুযায়ী ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা এবং শাস্তির বিধান রয়েছে।

পরীক্ষা সংক্রান্ত এসব নির্দেশনা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানানো হবে। এবারের হাজিরা তালিকা রেজিস্ট্রেশন নম্বরের জোড়-বিজোড় এবং দৈবচয়ন ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X