মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কালবেলা’

চাঁদপুরের মতলব উত্তরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব উত্তরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) মতলব উত্তরের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।

নুরুল আমিন রুহুল বলেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। কালবেলা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি কামনা করেন।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, অ্যাড. লিয়াকত আলী সুমন।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক সংবাদ সারা বেলা প্রতিনিধি তুহিন ফয়েজ, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, মতলব দক্ষিণ দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি দেওয়ান সালাউদ্দিন, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরনবী খান, যুগ্ম আহ্বায়ক মাসরুল খান তামিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, মইনীয়া যুব ফোরামের আইসিটিবিষয়ক সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X