কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

কামারখন্দে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় দৈনিক কালবেলার নবযাত্রার এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরির হলরুমে উপজেলা প্রশাসন ও বিশিষ্টজনদের নিয়ে আলোচনা ও কেক কাটা এবং সন্ধ্যায় উপজেলার বিভিন্ন জায়গায় দরিদ্র ও অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের উপস্থাপনায় কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোহা. রেজাউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, সাবেক উপপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আব্দুল হামিদ, দৈনিক কালবেলা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস।

জাকজমকপূর্ন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সহসভাপতি কলামিস্ট প্রভাষক আব্দুস সবুর, অর্থ ও প্রচার সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) রিজওয়ান হোসেন আপেল, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) উজ্জ্বল কুমার চক্রবর্তী-সহ উপজেলার ছাত্র শিক্ষক ব্যবসায়ী ও বিশিষ্টজনদের একাংশ। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিসহ বিশিষ্টজনেরা দৈনিক কালবেলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও গণমাধ্যমটির দীর্ঘায়ু কামনা করেন।

এরপর সন্ধ্যায় দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম প্রতিষ্ঠানটির উত্তরত্তোর বৃদ্ধি এবং মঙ্গল কামনায় উপজেলার জামতৈল বাজারে গরিব ও অসহায় মানুষে মাঝে বিশেষ করে জামতৈল রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উপরে অবস্থান করা ছিন্নমূল হতদরিদ্রের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল, অর্থ ও প্রচার সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী সাকাওয়াত হোসেন মন্ডল, রিজওয়ান হোসেন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১১

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১২

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৩

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৪

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৫

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

১৭

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৮

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১৯

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

২০
X