মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

মেহেরপুরে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে মেহেরপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, কালবেলা এখন আমাদের দৈনন্দিন চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। এক বছরের মধ্যেই কালবেলা তার বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশব্যাপী গ্রহণযোগ্যতা তৈরির পাশাপাশি আমাদের মনোজগতেও প্রভাব ফেলেছে।

অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি মিটিং এর কারণে তিনি উপস্থিত হতে না পেরে কালবেলার মেহেরপুর প্রতিনিধিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

মেহেরপুর জেলা প্রতিনিধি খান মাহমুদ আল রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বি, জেলা প্রেস ক্লাব মেহেরপুরের সভাপতি তোজাম্মেল আজম, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা ও দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

আলোচনা সভায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফজলে রাব্বি বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ খবর প্রকাশের নির্ভীক একটি মাধ্যম। আশা করছি দৈনিক কালবেলা ভবিষ্যতে সংবাদ প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবে।

বিশেষ অতিথি মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারাদেশ অনেক পুরাতন ও ভালো পত্রিকা থাকার পরও দৈনিক কালবেলা এক বছরেই যে সুনাম ও গ্রহণযোগ্যতা অর্জন করে শিষে উঠে এসেছে তার মূল কারণ কর্তৃপক্ষের বলিষ্ঠ ভূমিকা ও সারাদেশের সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ। পত্রিকাটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আশা করছি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, কালবেলা এক বছরের একটি নবজাতক শিশু কিন্তু এই এক বছরের প্রমাণ হয়েছে। কালবেলা অনেক দূর যাবে এবং অনেক ভালো করবে। এ কারণেই কালবেলাকে অভিনন্দন। কালবেলা আমাদের অনেক বড় প্রাপ্তি এবং জীবনের নতুন অধ্যায়ের সৃষ্টিকর্তা।

আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X