কাউনিয়া (রংপুর) প্রতিনধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের কাউনিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুরের কাউনিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা
রংপুরের কাউনিয়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা

রংপুরের কাউনিয়ায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় কেক কেটে কালবেলা জন্মদিন উদযাপন করা হয়। এ ছাড়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় অনলাইন প্রেস ক্লাব কাউনিয়ার অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, কাউনিয়া থানার ওসি মো. মোনাতাছের বিল্লাহ্, ওসি তদন্ত মো. ফরহাদ হোসেন মন্ডল, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ রাজু আহমেদ, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা আহ্বায়ক মো. আকরাম হোসেন।

এ ছাড়া কাউনিয়া রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ্ মো. মোবাশ্বারুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুম আলী, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জসিম। পরে কালবেলা পত্রিকার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X