কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ আটকাল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে পাঁচটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এ ছাড়া একটি জাহাজের কার্যক্রমও অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, ১৮ জুলাই থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক উচ্চপর্যায়ের ফোরাম শেষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে যে কোনো ধরনের বাধার বিরোধিতা করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজে হামলা বেসামরিক নাবিকদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থি।

ইইউ ও জিসিসি আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। পাশাপাশি উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে।

এদিকে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। তাই বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার, ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করার এবং বড় জনসমাগম বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে টানা সাত রাত ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। ইরান দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে এবং জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১০

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১১

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১২

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৩

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৪

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৫

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

১৭

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

১৮

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

২০
X