চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ ফিরে পেয়ে যা বললেন বিএনপি নেতা আবু সুফিয়ান

বিএনপি নেতা আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা আবু সুফিয়ান। ছবি : সংগৃহীত

দলীয় সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ওপর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সে ঘটনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম না। আমার নূন্যতম সম্পর্কও ছিল না। তারপরও পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমি তা মাথা পেতে নিয়েছিলাম। কারণ আমার ভেতরে সৎ সাহস ছিল। যেহেতু আমি কোনো অপরাধ করিনি।

দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোনো অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেননি মন্তব্য করে আবু সুফিয়ান বলেন, দলের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। সততা ও স্বচ্ছতার সঙ্গে শুধু রাজনীতিই করেছি। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দলীয় পদে স্থগিতাদেশ এবং প্রাথমিক সদস্য পদ না থাকার পরেও দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমার পাশে ছিল। আমাকে তারা ছায়া দিয়ে আগলে রেখেছিল। যার কারণে পদপদবি না থাকার বিষয়টি অনুভব করতে পারিনি।

সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে ভুল-ভ্রান্তি থাকবে উল্লেখ করে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে আগামীতেও সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি নিয়োজিত রাখব। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের হাইকমান্ডের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। অতীতের মতো আগামী দিনেও দেশের কল্যাণে, দলের কল্যাণে আমৃত্যু কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X