চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল। ছবি : কালবেলা
বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল। ছবি : কালবেলা

চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় তারা নিরাপত্তা, সুরক্ষা ও কার্যক্ষমতার ক্ষেত্রে বিশ্বমান বজায় রাখার জন্য ডিপোর প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিনিধি দল ডিপোর অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন। প্রতিনিধি দলকে স্বাগত জানান স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। পরে বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান ডিপোর কৌশলগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

প্রতিনিধির দলের মধ্যে ছিলেন, নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ ওয়াউডস্ট্রা, নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির বাংলাদেশ ও ভারতের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কোচ মিস নাদিয়া ভ্যান ডি ওয়েম এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা মিস মননুজান খানম।

নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ ওয়াউডস্ট্রা বলেন, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড যে উচ্চমান বজায় রেখেছে, তা আমাদের মুগ্ধ করেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও স্বয়ংক্রিয় কার্যক্রমের সংযোজন লজিস্টিকস ও বাণিজ্য সুবিধাকরণে একটি অগ্রগামী দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

বিএম কনটেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য সফররত প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএম ডিপো কর্তৃপক্ষ জানায়, বিএম কন্টেইনার ডিপো লিমিটেড বাংলাদেশের বাণিজ্য ও লজিস্টিকস খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের রপ্তানি পণ্যের একটি বড় অংশ পরিচালনা করছে। নেদারল্যান্ডস প্রতিনিধি দলের এই পরিদর্শন দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য অনুশীলন ও লজিস্টিকস প্রযুক্তিগত উন্নয়নে সহযোগিতাকে আরও জোরদার করবে। বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিশ্বমানের কন্টেইনার হ্যান্ডলিং ও ডিপো কার্যক্রম বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিএম ডিপোর প্রতি নেদারল্যান্ডস প্রতিনিধি দলের স্বীকৃতি আমাদের আরও উদ্ভাবনী ও উৎকর্ষতা বৃদ্ধির অনুপ্রেরণা জোগাবে। এই সফর নেদারল্যান্ডস-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১০

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১১

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১২

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৩

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৪

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৫

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৭

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৮

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৯

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

২০
X