স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত

অভিজ্ঞদের নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে নেদারল্যান্ডসে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। দলটিতে রয়েছেন সাকিব জুলফিকারও।

বিশ্বকাপের জন্য দলে ফেরানো হয়েছে কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ফন ডার মারউই, বাস ডি লিডে, টিম ফন ডার গুগটেন, লোগান ফন বিক, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেটকে। তাদের মধ্যে মারউই, ডি লিডে, মাইকেল লেভিট ও লায়ন-ক্যাশেট সর্বশেষ ইউরোপ অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে অংশ নিয়েছিলেন।

২০২৪ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অলরাউন্ডার অ্যাকারম্যান। ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে ৩০৪ রান করেছিলেন তিনি। দেশের হয়ে ২৫টি টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ১১ উইকেট শিকার করেছেন অ্যাকারম্যান।

অ্যাকারম্যানের মতো ২০২৪ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন পেসার গুগটেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৪৯ ম্যাচে ৫২ উইকেট ও ১৬৮ রান করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি পেসার বিক।

এডওয়ার্ডস ছাড়াও বিশ্বকাপ দলে আরও দুই উইকেটরক্ষক রেখেছে নেদারল্যান্ডস। তারা হলেন—কাইল ক্লেইন ও নোয়া ক্রোস। ক্রিকেট ক্যারিয়ারে এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাননি তারা। বিশ্বকাপ দলে সুযোগ পাননি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকা সেড্রিক ডি ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমেদ ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোস (উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ফন মিকেরেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মার্ভে ও টিম ফন ডার গুগটেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X