বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষার্থী খুন, বাবা ও সৎ মা গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
চট্টগ্রাম জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সাহেদ খুনের ঘটনায় বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

গ্রেপ্তাররা হলেন- নুর জামান (বাবা) ও আনোয়ারা বেগম (সৎ মা)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় সাহেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় সাহেদের মা কামরুজ্জাহান স্বামী নুরুজ্জামানকে প্রধান আসামি করে অজ্ঞাত একজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম আরমান বলেন, ঘটনার পরই আসামিরা পালিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সাহেদ খুনের আসামি তার পিতা নুরুজ্জামান ও সৎ মা আনোয়ারা বেগমকে সিলেট থেকে মিরসরাই থানায় আনা হচ্ছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X