উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ধাওয়া করা কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত

কক্সবাজারের ম্যাপ।
কক্সবাজারের ম্যাপ।

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় হাইওয়ে পুলিশের ধাওয়া করা একটি কাভার্ডভ্যান চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় গাড়ি ভাঙচুর করে হামলা চালানো হয়েছে পুলিশের ওপর।

প্রাণহানির কারণে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি রাত ৮টার দিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত মুফিজ প্রকাশ গোরামিয়া ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

রামু মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস জানান, হাইওয়ে পুলিশের একটি টহল দল কাভার্ডভ্যানটি ধাওয়া করলে সেটি মুফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রতিবাদে কাভার্ডভ্যানটি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। হাইওয়ে পুলিশের টহল দল সেখানে পৌঁছলে তাদের ওপর হামলা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, হাইওয়ে পুলিশের টহল দল সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে থাকে। এবার তাই হয়েছে।

রামু থানার ওসি আবু তাহের মো. দেওয়ান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১০

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১১

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১২

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৩

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৪

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৬

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৭

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৮

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৯

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

২০
X