কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রথম ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’ জোবায়দা

পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সারে বিজয়ীরা। ছবি : সংগৃহীত
পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সারে বিজয়ীরা। ছবি : সংগৃহীত

বহুল প্রতিক্ষীত পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ মাসের এই প্রতিযোগিতায় ১৪ হাজারের বেশি সাবমিশনের মধ্য থেকে সবাইকে পেছনে ফেলে সৈয়দা জোবায়দা শিরিন এখন বাংলাদেশের প্রথম পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার। এ ছাড়াও ফার্স্ট রানার্সআপ হয়েছেন নাঈমা ইসলাম মীম এবং সেকেন্ড রানার্সআপ ফারজানা ফেরদৌসী ইভানা।

জোবায়দার হাতে সার্টিফিকেট ও এয়ার টিকেট তুলে দেন ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ও বিজনেস ইউনিট হেড জাহিন ইসলাম।

প্রতিযোগিতায় প্রথম হওয়ায় জোবায়দা আগামী ১ বছর গ্লোবাল ব্র্যান্ড পন্ডস্‌ বাংলাদেশের নতুন ফেইস হয়ে কাজ করবেন। আর সেইসঙ্গে সুযোগ পাচ্ছেন চীনের সাংহাইতে অবস্থিত পন্ডস্‌ স্কিন ইনস্টিটিউট ভ্রমণ করার। যেখানে বিশেজ্ঞদের কাছ থেকে স্কিনকেয়ারের ওপর বিশেষ ট্রেনিং নেবেন। যা স্কিনফ্লুয়েন্সার হিসেবে জোবায়দার প্যাশন ও দক্ষতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, রাকিন আবসার, সৌমিক আহমেদসহ দেশের পপুলার ইনফ্লুয়েন্সাররা। পুরো প্রতিযোগিতায় হাউজলিড হিসেবে থাকা ইশরাত, ঈশায়া ও সুনেহরার ড্যান্স পারফর্ম্যান্সের সঙ্গে ফাইনাল অনুষ্ঠান শুরু হয়। তাদের সঙ্গে পারফর্ম করে টপ ১২ জন স্কিনফ্লুয়েন্সার। মনোমুগ্ধকর এক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার-এর প্রথম সিজনের। গ্র্যান্ড ফিনালের পুরো এপিসোড দেখতে ভিজিট করুন পন্ডস্‌ বাংলাদেশের ইউটিউব চ্যানেল।

বাংলাদেশের প্রথম পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার হওয়ার অনুভূতি ব্যক্ত করে জোবায়দা বলেন, ‘এই অনুভূতিটি সত্যিই অসাধারণ। পন্ডস্‌ বাংলাদেশকে অনেক ধন্যবাদ এ সুযোগের জন্য। আমি অনেক এক্সাইটেড পন্ডস্‌-এর সঙ্গে কাজ করার জন্য। আমি বিশ্বাস করি, স্কিনকেয়ার নিয়ে আমার যে আগ্রহ আছে সেটাকে মানুষের কাছে এখন থেকে আরও ভালোমতো প্রেজেন্ট করতে পারব।’

১৮৪৬ সাল থেকে স্কিনকেয়ারের এক্সপার্ট ব্র্যান্ড হিসেবে গ্লোবালি পরিচিত পন্ডস্‌। এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট ইনফ্লুয়েন্সার খুঁজে পেতে অনুষ্ঠিত হয় ‘পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার’। যারা ইনফ্লুয়েন্সার হতে চায় এবং স্কিনকেয়ার নিয়ে প্যাশনেট তাদের জন্যই মূলত পন্ডস্‌-এর এ উদ্যোগ। এই প্ল্যাটফর্মের হাত ধরেই তারা হয়ে উঠবে বর্তমান সময়ের স্কিনকেয়ার এক্সপার্ট।

প্রায় ১৪ হাজার রেজিস্ট্রেশনের মধ্য থেকে পন্ডস্‌ খুঁজে নেয় ১২০ জনকে। এরপর তাদের দেওয়া হয় ১ মাসব্যাপী কনটেন্ট ক্রিয়েশন চ্যালেঞ্জ। সেখান থেকেই সেরা ১২ জনকে নিয়ে শুরু হয়েছিল দেশের প্রথম স্কিনকেয়ার ইনফ্লুয়েন্সার খুঁজে পাওয়ার রিয়েলিটি শো। পুরো শো’তে হাউজলিড হিসেবে তাদের গ্রুম করার জন্য ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ৩ জন ইনফ্লুয়েন্সার- সুনেহরা তাসনিম, ইশরাত জাহিন আহম্মেদ ও ঈশায়া তাহসীন।

তাদের দেওয়া চ্যালেঞ্জগুলো ফেইস করেই পার্টিসিপেন্টরা এসেছে ফিনালে পর্যন্ত। পুরো জার্নিতে ১২ জনের কনটেন্টে অডিয়েন্স এনগেজমেন্ট এবং তাদের কনটেন্টের ক্রিয়েটিভিটি ও ইউনিকনেস অবজার্ভ করেছেন তারা। আর সবকিছু অবজার্ভ করে ৩ জন হাউজলিডের স্কোরিংয়ের ভিত্তিতেই পন্ডস্‌ স্কিনফ্লুয়েন্সার হয়েছেন সৈয়দা জোবায়দা শিরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X