কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটির নতুন শিক্ষার্থীদের জন্য প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু

প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের ক্লাসে নবীন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের ক্লাসে নবীন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শনিবার (৬ জুলাই) প্রি ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমতাজুর রহমান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু উপস্থিত ছিলেন।

আইইউবিএটিতে প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি নবীন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এক মাসের কোর্সের লক্ষ্য হলো ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো।

কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, আইইউবিএটির প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি এক মাস মেয়াদী ইংরেজি ভাষা শিক্ষার কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সগুলোর আগেই সম্পন্ন করতে হবে। এ কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীন ও সক্রিয়ভাবে শেখার দক্ষতা অর্জন করবেন, যা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফল হতে সহায়তা করবে।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে যা কিছু করা দরকার তা আইইউবিএটি করবে।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা কম থাকে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা আর বাস্তবতায় থাকে বিস্তর ফারাক। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করে গড়ে তুলবো বলেই প্রি-ইউনিভার্সিটি’ ইংলিশ কোর্স চালু করেছি।

উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসেন।

দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আইবিএ-এর সাবেক পরিচালক শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১০

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১২

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৩

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৪

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৫

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৬

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৭

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৮

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

২০
X