শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫’ উদযাপিত

‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫’ তে অংশগ্রহণকারীদের সঙ্গে চেয়ারম্যান ড. মো. সবুর খান ও অন্যরা। ছবি : সৌজন্য
‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫’ তে অংশগ্রহণকারীদের সঙ্গে চেয়ারম্যান ড. মো. সবুর খান ও অন্যরা। ছবি : সৌজন্য

উদযাপিত হয়েছে ‘ড্যাফোডিল ফ্যামিলি ডে-২০২৫’। শুক্রবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ আয়োজনে ড্যাফোডিল গ্রুপের ৫৪টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আয়োজনের মধ্যে সবার অংশগ্রহণে দুই দশকের বেশি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলা, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রাইডে অংশগ্রহণ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে বিগত দুই যুগের বেশি কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতিসহ পুরস্কার তুলে দেন।

আমন্ত্রিত সবাইকে স্বাগত জানিয়ে ড. মো. সবুর খান জানান, ড্যাফোডিল গ্রুপ শুধু একটি প্রতিষ্ঠানই নয়, এটি একটি পরিবারও বটে। এখানে কর্মীরা সবাই একটি পরিবারের সদস্যদের মতো কাজ করেন। কর্মীদের মধ্যে মিথস্ক্রিয়তা, আন্তুরিকতা ও হৃদ্যতা বাড়ানোর লক্ষ্যে এই ফ্যামিলি ডে’র আয়োজন করা হয়েছে। এই কর্মীদের হাত ধরেই ড্যাফোডিল ফ্যামিলির প্রতিটি প্রতিষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান পরিচলন কর্মকর্তা ড. মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ। উল্লেখ্য ড্যাফোডিল ফ্যামিলি বর্তমানে শিক্ষা, আইসিটি, বিনিয়োগ ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X