কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাবিলার এক গ্লোয়িং সন্ধ্যা

গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত
গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে Glow & Beyond by Glow & Lovely। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্লো অ্যান্ড লাভলীর নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন হয়েছে। এতে আমন্ত্রিত ছিলেন ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সারদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লো অ্যান্ড লাভলি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং হোস্ট হিসেবে ছিলেন সারাহ আলম।

শুরু থেকেই গ্লো অ্যান্ড লাভলী সকল নারীদের আস্থা অর্জন করে নিয়েছে। গ্লো অ্যান্ড লাভলী সবসময়ই নারীদের সাথে থেকে তাদের কথা বলে। সৌন্দর্য রক্ষায় এই ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নারীদের উপহার দিয়ে আসছে। গ্লো অ্যান্ড লাভলী নারীদের স্কিন কেয়ারের সাথে আলট্রা ব্রাইট গ্লোর কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এনেছে গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম। স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সাথে এই সিরাম দিবে ৪ গুণ বেশি গ্লো, মানে ‘আলট্রা ব্রাইট গ্লো’।

এদিন বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলীর শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও ইনফ্লুয়েন্সারদের সাথে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরামের নাম।

স্কিন কেয়ারের এই নতুন প্রোডাক্টির নাম অ্যানাউন্সের পর থেকেই ইনফ্লুয়েন্সারদের মাঝে গুঞ্জন তৈরি হয়। অনুষ্ঠানে প্রোডাক্ট রিভিলের পর থেকেই ইনফ্লুয়েন্সাররা এটির উপাদান নিয়ে কথা বলতে থাকেন এবং বিভিন্ন কন্টেন্ট বানাতে শুরু করেন। সেই সাথে এই ইভেন্টের প্রোডাক্ট টেস্টিং বুথে ইনফ্লুয়েন্সাররা সিরাম টেস্ট করে রিভিউ কন্টেন্টও তৈরি করেন। ক্যামেরার ফ্ল্যাশ, মিউজিক ও আড্ডায় জমে উঠেছিলো Glow & Beyond by Glow & Lovely-র সন্ধ্যা।

সাবিলা নূর প্রোগ্রামে আসা ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলার পাশাপাশি তাদের মতামত জানতে চান। সেই সাথে ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর প্ল্যান সম্পর্কে জানতে চান। তাদের সাথে আরো কিছুক্ষণ গল্প ও একসাথে ডিনার শেষে সবার সাথে গ্রুপ ছবি তুলে ইভেন্টের ইতি টানেন। গ্লো গার্লদের একসাথে এক ছাদের নিচে দেখে সাবিলা নূর জানান, তারাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এই ব্যাপারটা ভীষণ উৎসাহিত করেছে আমাকে।

নতুন এই প্রোডাক্টটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম উপাদান। তাই স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আরও একধাপ এগিয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলী। যেহেতু সিরাম সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং সিরাম সবার হাতের নাগালের মধ্যে এনে সবাইকে চমকে দেওয়ার জন্য ধন্যবাদ গ্লো অ্যান্ড লাভলীকে।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, এই ব্র্যান্ডটির সাথে যুক্ত হবার অন্যতম উদ্দেশ্য হলো এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলী।

ভিন্নধর্মী অ্যারেঞ্জমেন্ট এবং ইভেন্ট প্ল্যান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। গ্লো অ্যান্ড লাভলীর সাদা ও পিংক রঙের থিমের আবহ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সাররা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং সারাহ আলম-এর উপস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। গ্লো অ্যান্ড লাভলী ব্রাইটেনিং ফেস সিরাম-এর মোড়ক উন্মোচনের এই ইভেন্টের ছবি, ভিডিও ক্লিপস তৈরি করতে শুরু থেকে আমন্ত্রিত ছিলেন সবার পরিচিত স্পেস মিডিয়া প্রোডাকশন থেকে সাইফ এবং টিম। সবশেষে সাবিলা নূর ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১০

নিয়োগ দেবে ভিভো

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১২

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৩

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৪

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৫

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৭

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৯

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

২০
X