বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

তাণ্ডবে সাবিলার অভিজ্ঞতা

চিত্রনায়িকা সাবিলা নূর। ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা সাবিলা নূর। ছবি: সংগৃহীত

ঢালিউডের রুপালি পর্দায় নতুন করে ঝড় তুলতে এসেছেন ছোট পর্দার মিষ্টি মুখ সাবিলা নূর। এক যুগের ছোট পর্দায় অভিনয় অভিজ্ঞতা সঙ্গে নিয়ে, এবার ঈদুল আজহায় পরিচালক রায়হান রাফীর বহুল আলোচিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটালেন তিনি। এ অভিষেকেই করলেন বাজিমাত। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন সাবিলা। ছোট পর্দার সীমানা পেরিয়ে রুপালি পর্দায় তার এ আত্মপ্রকাশ যেন নতুন এক ‘তাণ্ডব’। কালবেলার সঙ্গে এক আলাপচারিতায় জানালেন সিনেমায় তার অভিনয়ের অভিজ্ঞতার কথা। লিখেছেন তামজিদ হোসেন

সাবিলা বলেন, ‘আমি খুব ভাগ্যবতী। এত বড় এবং সুন্দর একটি সিনেমায় কাজ করে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে পেরেছি। তবে সব থেকে বড় বিষয় ছিল, আমি মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছি। মেগাস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার বা আমার কেমিস্ট্রি দর্শক প্রশংসা করছে।’

শাকিব খানের প্রশংসা করে তিনি আরও জানান, তিনি সুদর্শন হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশেষ গুণও রয়েছে তার। এই নায়ক সেটে এলেই সবকিছু পরিবর্তন হয়ে যায়। তিনি এত বড় একজন সুপারস্টার, তা কাউকে বুঝতে দেন না। সবসময় সবাইকে নিয়ে আনন্দে থাকেন, নিজের চরিত্র নিয়ে ভাবেন।

হলে গিয়ে দর্শকদের সঙ্গেও সিনেমা দেখেছেন সাবিলা। বললেন, “সিনেমার প্রথম শো দেখতে যাওয়ার আগের রাতে খুব বেশি নার্ভাস ছিলাম, সিনেমায় দর্শকরা আমার অভিনয়টা কীভাবে গ্রহণ করবে সেটা ভেবে। তবে আমাদের কাজ দেখে দর্শকরা যেভাবে ভালোবাসা প্রকাশ করছিল, সেটা দেখে আমার নার্ভাসনেসটা চলে যায়। আমি ধন্যবাদ দিতে চাই ‘তাণ্ডব’-এর নির্মাতা রায়হান রাফী ভাইকে। যিনি আমাকে নিশাত চরিত্রটির জন্য মনে করেছিলেন যে আমি এটা পারব। শাকিব ভাইয়াও আমাকে অনেক সাহায্য করেছেন। সিন বুঝিয়ে দিয়েছেন।”

রাফীর পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X