কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলাদেশ-ইউএই সিরিজের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। শনিবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এবারের সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫।’

স্পোর্টসে ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষক, পরিচিত এক নাম। বাংলাদেশের সব ধরনের খেলাধুলাতেই স্পন্সরশিপ করছে ওয়ালটন গ্রুপ। যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন; এমন স্লোগান সবার মুখে শোভা পায়। এবারও প্রতিষ্ঠানটি যথারীতি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজে স্পন্সর হিসেবে আছে। ওয়ালটন দীর্ঘ কয়েক বছর ধরে দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ঘরোয়া সব ধরনের ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক। ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লীগসহ (বিসিএল) সব ধরনের ঘরোয়া টুর্নামেন্টগুলো এর মধ্যে অন্যতম।

শনিবার (১৭ মে, ২০২৫) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের শতভাগ রেকর্ড বাংলাদেশের। নিশ্চিতভাবে এবারও সিরিজটি জেতার অপেক্ষায় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X