বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

হ্যাজলউডের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন হ্যাজেলউড। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন হ্যাজেলউড। ছবি : সংগৃহীত

বার্বাডোসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিনেই সবকিছু শেষ করে দেয় সফরকারীরা।

জয়ের মূল নায়ক ছিলেন অজি পেসার জশ হ্যাজলউড। দ্বিতীয় ইনিংসে তার বিধ্বংসী বোলিংয়ে (৫/৪৩) স্বাগতিকদের গুঁড়িয়ে দেন এই ডানহাতি পেসার।

শেষ ইনিংসে ৩০১ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা কিছুটা ভালোই করেছিল তারা, এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৪৭-১। কিন্তু হ্যাজলউডের ধারাবাহিক আক্রমণে হঠাৎ করেই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ৯ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে পড়ে যায় চাপে।

৫৬-৫ অবস্থায় থেকে ম্যাচে ফিরতে পারেনি ক্যারিবীয়রা। শেষদিকে জাস্টিন গ্রিভস (৩৮*) ও শামার জোসেফ (৪৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও লাভ হয়নি। জোসেফ তার ২২ বলের ইনিংসে চারটি ছক্কা হাঁকিয়ে ক্ষণিকের জন্য উত্তেজনা ছড়ান।

হ্যাজলউডের পর নাটকীয় শেষ ওভারে নাথান লায়ন তুলে নেন শেষ দুটি উইকেট। ফলে মাত্র তিন দিনেই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার দাপুটে জয়।

এর আগে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৩১০ রান করে। অ্যালেক্স কেরি সর্বোচ্চ ৬৫ রান করেন। সেই সাথে ট্রাভিস হেডের ৬১ ও বিউ ওয়েবস্টারের ৬৩ রানের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৮০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ১৯০। ফলে শুরু থেকেই ম্যাচে এগিয়ে ছিল সফরকারীরা।

ম্যাচ শেষে হ্যাজলউড বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যখন দ্বিতীয় নতুন বল নিয়েছিল, তখনই আমরা বুঝেছিলাম কিছু হতে পারে। তবে এত দ্রুত সব শেষ হবে ভাবিনি। আমরা একপ্রকার একই লেংথে বল করে গিয়েছি এবং সুযোগ তৈরি করেছি।’

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি ম্যাচের প্রথম ভাগে কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তার অভিযোগের কিছুই ছিল না। মাঠের চ্যালেঞ্জিং কন্ডিশন, অভিজ্ঞ অস্ট্রেলিয়ান বোলারদের মেধাবী বোলিং এবং কিছু ভুল শট — সব মিলিয়ে হারের কারণ স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X