কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ামাহার ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু

‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইনের আওতাধীন একটি হাইওয়ে লোকেশন থেকে এক বাইকার। ছবি : সংগৃহীত
‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইনের আওতাধীন একটি হাইওয়ে লোকেশন থেকে এক বাইকার। ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহা উপলক্ষে বাইকারদের ঈদযাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু করেছে ইয়ামাহা বাংলাদেশ।

এই ক্যাম্পেইনের আওতায় দেশের গুরুত্বপূর্ণ সাতটি হাইওয়ে লোকেশনে বাইকারদের জন্য থাকছে সার্ভিস সাপোর্ট, বিশ্রামের জায়গা এবং নানা সুবিধা। লোকেশনগুলো হলো : চট্টগ্রাম-কুমিল্লা হাইওয়ে, কালিয়াকৈর, সিরাজগঞ্জ, মাওনা, নরসিংদী, ফরিদপুর ও শিবচর (মাদারীপুর)।

এ ক্যাম্পেইনে থাকছে, ইয়ামাহাসহ সকল ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সার্ভিস সাপোর্ট, ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা, যাত্রাপথে বিশ্রাম ও রিফ্রেশমেন্ট (স্ন্যাকস ও এনার্জি ড্রিঙ্কস) এবং পার্টস ও লুব্রিকেন্টে ১০শতাংশ ছাড়।

ইয়ামাহা বাংলাদেশ জানিয়েছে, বাইকারদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্ভিস পয়েন্টগুলোতে দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পর্যাপ্ত পার্টস-লুব্রিকেন্ট প্রস্তুত রাখা হয়েছে। এই উদ্যোগ শুধু ইয়ামাহা বাইকারদের জন্য নয়, সব ব্র্যান্ডের বাইকাররাই এখান থেকে এই সেবাগুলো নিয়ে উপকৃত হতে পারবেন।

বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইয়ামাহা দীর্ঘদিন ধরেই নিরাপদ বাইকিং ও ভ্রমণ সহায়ক উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন তারই একটি ধারাবাহিক অংশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X