কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

খেজুর উৎপাদনে রেকর্ড গড়তে যাচ্ছে তিউনিসিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিউনিসিয়া চলতি ২০২৫-২৬ মৌসুমে খেজুর উৎপাদনে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। দেশটির কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, এ মৌসুমে খেজুর উৎপাদন ৪ লাখ ৪ হাজার টনে পৌঁছাতে পারে, যা আগের ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।

সম্প্রতি দেশটির জাতীয় খেজুর মান উন্নয়ন তহবিলের কর্মসূচি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে কৃষিমন্ত্রী এসেদ্দিন বেন শেখ, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছাড়াও খেজুর উৎপাদন খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, তিউনিসিয়ার অন্যতম প্রধান কৃষি রপ্তানি পণ্য খেজুরের উৎপাদন ও মান উন্নয়নে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবেশগত মান বজায় রাখা, আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং, বাণিজ্যিক প্রচার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিলের অর্থ ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।

বৈঠকে আরও বলা হয়, খেজুর উৎপাদনে বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে এবং বর্তমানে ‘ডেগলেট নূর’ জাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন জাতের খেজুর উৎপাদনে মনোযোগ দিতে হবে। পাশাপাশি, হিমাগার সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। প্রয়োজনে তহবিলের অর্থায়ন আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X