কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টিসিএল পণ্য এখন বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

টিসিএল ও মিনিস্টারের লোগো। ছবি : সংগৃহীত
টিসিএল ও মিনিস্টারের লোগো। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশীয় শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং টিসিএলের মধ্যে একটি ট্রেডমার্ক লাইসেন্স সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে একমাত্র মিনিস্টার-মাইওয়ান গ্রুপই বাংলাদেশে বিশ্ববিখ্যাত বহুজাতিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএল ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, সিলিং ফ্যান, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও হাউস হোল্ড পণ্য উৎপাদন ও বাজারজাত করার আনুষ্ঠানিক অনুমোদন পেল। এর ফলে এখন থেকে টিসিএলের পণ্য মিনিস্টার-মাইওয়ানের প্রতিটা শো-রুমে পাওয়া যাবে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ্রে পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু এবং টিসিএলের পক্ষে মেসার্স শাহনূর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী নুর-ই-আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন দুপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রমুখ।

চুক্তি স্বাক্ষর শেষে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে দিলরুবা তনু বলেন, আমাদের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে আমরা টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যকে বাংলাদেশের বাজারে আরও জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবে।

নুর-ই-আলম বলেন, বাংলাদেশের বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ যে আস্থা, সুনাম ও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে তা সত্যিই অনন্য। তাদের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উদ্ভাবনী ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং মানসম্পন্ন সেবা প্রদানের অঙ্গীকার টিসিএল এর কাছে অত্যন্ত প্রশংসনীয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই চুক্তি বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। টিসিএল ও মিনিস্টার একসাথে দেশের গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি, বিশ্বমানের পণ্য ও সর্বোচ্চমানের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি ভোক্তারা সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘টিসিএল’ ব্র্যান্ডের সকল ইলেকট্রনিক্স ও হাউস হোল্ড পণ্য পাওয়ার সুযোগ পাবেন। একইসাথে এই উদ্যোগ স্থানীয় শিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এখন থেকে বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করার একমাত্র বৈধ ও স্বীকৃত প্রতিষ্ঠান হলো মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এছাড়া অন্যকোনো প্রতিষ্ঠান করতে পারবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X