শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনি সহায়তার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের জিম্মায় নিয়েছে।

‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অনুপ্রবেশের অভিযোগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে আদালত থেকে ছাড়িয়ে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে (আশ্রয়কেন্দ্র) রাখে। এরপর দুই দেশের সরকারের সমঝোতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসাদের আইনি ও সামাজিক পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X