কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর

মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর। সৌজন্য ছবি
মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর। সৌজন্য ছবি

জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভিট, ডেপিলেশান ক্যাটাগরি লিডার হিসেবে বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সব কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং উপস্থিত ছিলেন মাসুমা রহমান নাবিলা ও রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাসুমা রহমান নাবিলা বলেন, বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারাটা বেশ সৌভাগ্যের। ভিট ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের হাজারো নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং এগিয়ে যাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই মহৎ উদ্যোগে আমি ভিট-এর সঙ্গী হতে পেরে অনেক আনন্দিত।

অনুষ্ঠানে রেকিটের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের এই পথচলায় নাবিলাকে পেয়ে আমরা আনন্দিত। ভিট বাংলাদেশে ব্যবসা পরিচালনার পাশাপাশি সফলতার সঙ্গে সমাজের জন্য ইতিবাচক কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভিট অ্যাম্বাসেডরের সঙ্গে এই কাজের পরিধি আমরা আরও বিস্তৃত করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১০

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১১

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১২

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৪

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৫

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৬

আজ বিশ্ব গোসল দিবস

১৭

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

১৮

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১৯

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২০
X