কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রথম পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বিএসটিআই হলো বাংলাদেশের জাতীয় মান নির্ধারণ ও বাজারে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত সংস্থা।

বুধবার (১৯ নভেম্বর) তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে সেবা প্রদান সহজীকরণের জন্য এই সফটওয়্যারের উদ্বোধন করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) মো. নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ ফুয়াদ এম খালিদ হোসেন, অরেঞ্জ বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবির জুয়েল, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউএসডিএ অর্থায়নে বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের আর্থিক সহায়তা এবং অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

বিএসটিআই এর কর্মকর্তাদের তত্বাবধায়নে ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম টি সফলভাবে তৈরীর জন্য বিএসটিআই এর মহাপরিচালক অরেঞ্জবিডি লিমিটেড কে ধন্যবাদ জানান।

প্রথম পর্যায়ে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স এবং ই-কমার্স (BDS বিক্রয়) এর কার্যক্রম অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হলো।

এখন থেকে উক্ত সেবাসমূহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন ও প্রাপ্তির সুযোগ থাকবে।

সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে আবেদন করতে পারবেন। বিএসটিআই কর্তৃক আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, পরিদর্শন, সিম্পেল কালেকশন, টেস্ট ফি প্রদান এবং সবশেষ লাইসেন্স প্রদান উক্ত সফটওয়্যার এর মাধ্যমে সম্পাদন হবে। এছাড়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে গ্রাহক (ec.eservice.bsti.gov.bd) লিংক এ গিয়ে BDS ক্রয় করতে পারবেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ল্যাব টেস্ট, ফিজিক্যাল ল্যাব টেস্ট এবং এডমিন উইং এর সেবাসমূহ সফটওয়্যার এ সংযুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১০

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১২

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৩

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৪

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৫

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৬

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৭

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৮

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৯

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

২০
X