কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বিএসটিআই’র অভিযানে লা-অর্গানিককে জরিমানা ও প্রকৃতি ফুডকে সিলগালা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

'লা-অর্গানিক' নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

অপরদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত 'প্রকৃতি ফুড' নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া 'সেরেলাক্স' পণ্য বিপণন করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে রাজধানীর খিলগাঁও ও হাতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী পরিচালক, জনাব ফারদিন ইসলাম, ফিল্ড অফিসার এবং জনাব আহসান হাবীব খান, পরীক্ষক, বিএসটিআই। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X