কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এ এফ এম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইউবিটি-এর উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মুখ্য আলোচক তার বক্তব্যে মুক্তিযুদ্ধের পটভূমি, যুদ্ধের স্মৃতি এবং স্বাধীনতা অর্জনে শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি এ এফ এম সরওয়ার কামাল বলেন, বিজয়ের এই দিনে আমাদের অঙ্গীকার করতে হবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১০

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১১

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১২

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৫

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৬

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৭

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৮

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

২০
X