কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠানরানার অটোমোবাইলস পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ স্পন্সর পরিচালকসহ সব শেয়ারহোল্ডারের জন্য অনুমোদন করেন। পাশাপাশি অন্যান্য এজেন্ডাও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএম শেষে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্য, বিগত বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওনজরুল ইসলাম, এফসিএ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত, পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান হাফিজুর রহমান খান তার দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে এজিএমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X